সোমবার রাত ৯টার সোনাইমুড়ি উপজেলার জুনুদপুরে চাটখিল-সোনাইমুড়ি সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- সুমন, মিজান ও এমরান। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটি ভাংচুর করে এবং একঘণ্টা ধরে ওই সড়ক অবরোধ করে রাখে।
সোনাইমুড়ি থানার ওসি আশরাফুল ইসলাম জানিয়েছেন, রাত ৯টার দিকে চট্টগ্রাম থেকে চাটখিলমুখী যাত্রীবাহী একটি বাস সোনাইমুড়ির জুনুদপুরে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ওই তিন যাত্রী গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১০টার দিকে দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও বাসটি সড়ক থেকে সরিয়ে নেয়।