ভ্রাম্যমাণ আদালতের আতঙ্কে ফল ব্যবসায়ীদের ধর্মঘট

ভ্রাম্যমাণ আদালতের আতঙ্কে পিরোজপুর শহরের ফল ব্যবসায়ীরা সোমবার সকাল থেকে ধর্মঘট পালন করছেন। ব্যবসায়ীরা জানান, শহরের ফলের বাজারে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এতে ফরমালিনযুক্ত ফল বিক্রির দায়ে তাঁদের জেল-জরিমানা হচ্ছে। অথচ তাঁরা ফলে ফরমালিন মেশান না। আড়ত থেকে ফল কিনে এনে বিক্রি করেন। তাই ভ্রাম্যমাণ আদালতের হয়রানি থেকে রক্ষা পেতে ডাকা ধর্মঘটের কারণে ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখছেন। পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না। খোঁজ নিয়ে দেখছি।’