মালয়েশিয়ায় পাচারকালে ১৫ জন উদ্ধার

সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতিকালে চট্টগ্রাম থেকে ১৫ জনকে উদ্ধার এবং এক দালালকে আটক করেছে পুলিশ। সোমবার নগরের লালদিঘীর পাড় এলাকা থেকে তাদের উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ। আটক দালাল নাছির উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মো. মঈনুদ্দিন বলেন, লালদিঘীর পাড়ে ১৫ জনকে মাইক্রোবাসে তোলার সময় পুলিশের সন্দেহ হয়। ১৫ জনকে উদ্ধার এবং এক দালালকে আটক করা হয়। উদ্ধার হওয়া ১৫ জন সুনামগঞ্জের। তাদের সড়কপথে টেকনাফ নিয়ে যাওয়া হতো। সেখান থেকে জাহাজে করে মালয়েশিয়া পাঠানো হতো।