কালীগঞ্জে দুইজনকে গুলি করে হত্যা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের বেগুন ক্ষেতে দুইজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে কোন এক সময় এ হত্যাকা- ঘটে। মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। তাদের পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ থানার পরিদর্শক ( তদন্ত ) মো. ইউনুস আলি জানান,  ঝিনাইদহ-যশোর মহাসড়কের পাশে মাঠে কাজ করতে গিয়ে স্থানীয় লোকজন বেগুন ক্ষেতে দুটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খরব দেয়। তাদের পরিচয় জানা যায়নি।  একজনের পরনে ট্রাউজার গেঞ্জি এবং অপর জনের পরনে লুঙ্গি ও লাল গেঞ্জি ছিল। তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে।