ঢাকায় শচীন

 
ঢাকায় পৌঁছেছেন কিক্রেট কিংবদন্তী শচীন রমেশ টেন্ডুলকার। মঙ্গলবার বেলা ১১টার দিকে একটি বিশেষ ফাইটে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
টেন্ডুলকারের এবার ঢাকা সফরটা মূলত ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ কাবের কর্ণধার লুৎফর রহমান বাদলের আমন্ত্রণে। নতুন নামে আবির্ভূত হতে যাওয়া এই কাবটির লোগো ও নতুন জার্সি উন্মোচন করাটাই সফরের মূল উদ্দেশ্য। তবে পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোনো একটি স্কুলের বাচ্চাদের সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক একটি সচেতনতামূলক কাজে অংশ নেয়ার কথা আছে তার।
ঢাকাতেই একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে লোগো ও জার্সি উন্মোচন পর্ব। আর এই পর্ব শেষ করেই আবার দেশে রওনা দেবেন শচীন।