চট্টগ্রামে আদালত ভবন উড়িয়ে দেয়ার হুমকি দেয়া য়েছে। মঙ্গলবার সকালে টেলিফোনে জেএমবি পরিচয় দিয়ে এক ব্যক্তি এই হুমকি দেয়। হুমকির খবরে আদালত ভবন এলাকার নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপ।
পুলিশ জানিয়েছে, সকালে মানস কুমার দাশ নামে এক আইনজীবীকে টেলিফোনে এই হুমকি দেয়া হয়। হুমকিদাতা নিজেকে জেএমবির সদস্য বলে পরিচয় দিয়েছে। হুমকির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া আদালত ভবন ও আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।