রাজধানীর ভাষানটেকে বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদে ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় অন্যতম আসামি শরীফ ওরফে চোক্কাকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত শুক্রবার ভাষানটেকে বখাটেরা নাসির হোসেনকে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় দায়ের করা মামালার তদন্তে অবহেলার অভিযোগে ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) ও ভাষানটেক পুলিশ ফাঁড়ির ১৯ সদস্যকে সাসপেন্ড করা হয়।