কবরস্থানের সীমানা নিয়ে দুইগ্রামবাসীর সংঘষর্, আহত ১৬

 
সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি কবরস্থানে সীমান নির্ধরণী দেয়াল নির্মাণের বিরোধকে কেন্দ্র করে দুইগ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৬জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গঙ্গারামপুর গ্রামের সামাজিক কবরস্থানে এই ঘটনা ঘটে। 
এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে গঙ্গারামপুর গ্রামের কবরস্থানের দেয়াল নির্মাণ করতে গেলে পার্শ্ববর্তী নলকা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের লোকজন নির্মাণ কাজে বাধা দেয়। একপর্যায়ে  উভয়পরে মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পরে অন্তত ১৬জন আহত হন। আহতদের রায়গঞ্জ সদর হাসপাতাল ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধানগড়া ও নলকা ইউপি চেয়ারম্যান বিষয়টি নিয়ে সালিশী বৈঠকের উদ্যোগ নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।