রুয়েটে ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার

 
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রুয়েট জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 
যোগ্য প্রার্থীদের তালিকা রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং  www.ruet.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে রুয়েটে ৭২৫ আসনে ভর্তির জন্য ৫ হাজার ১৭৮ শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এদিন রুয়েটের বিভিন্ন ভবনে ‘ক’ ও ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হবে। এছাড়া ‘খ’ গ্রুপের (কেবলমাত্র আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য) প্রার্থীদের জন্য মুক্তহস্ত অংকন পরীক্ষা ঐ দিন বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ছাড়া অন্য কোন ইলেকট্রোনিক ডিভাইস যেমন- কম্পিউটার, ট্যাব, মোবাইল ফোন ইত্যাদি বহন নিষিদ্ধ করা হয়েছে। 
ভর্তি পরীক্ষার সিট প্ল্যান বুধবার রুয়েটের বিভিন্ন ভবনে প্রর্দশিত হবে। ভর্তি পরীক্ষার্থীদের নিজ দায়িত্বে সিট প্ল্যান জেনে নিতে হবে।
উল্লেখ্য, ভর্তি পরীার ফলাফল আগামী ২৫ অক্টোবর রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং www.ruet.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চলতি শিা বর্ষে রুয়েটের ১০টি বিভাগে ৭২৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।