এবার ট্রানজিস্টার পরে আসছেন আনুশকা!

 
আমির খানের আসন্ন চলচ্চিত্র ‘পিকে’ মুক্তির আগেই বিতর্ক সৃষ্টি করেছে। আর এই বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল চলচ্চিত্রের প্রথম পোস্টার। সেখানে আমির খানকে কোনো পোশাক ছাড়া শুধুমাত্র ট্রানজিস্টার হাতে দেখা গিয়েছে। এবার চলচ্চিত্রটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করা আনুশকা শর্মা ঘোষণা দিয়েছেন পরবর্তী পোস্টারে তাকেও ট্রানজিস্টার হাতে দেখা যাবে।
এক টুইটার বার্তায় আনুশকা বলেছেন, ‘বহুত টুকুর টুকুর দেখ লিয়া পিকে’কো, আব ম্যায় আরাহি হু...ট্রানজিস্টার প্যাহেন কে।’
পিকে’র পরবর্তী পোস্টারটি প্রকাশিত হবে ১৬ অক্টোবর।