শাহজালাল বিমানবন্দরে লাগেজ দালাল গ্রেফতার

 
হযরত শাহজালাল বিমানবন্দরেলাগেজ ছাড়ানোর দালাল গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের হাবিব ক্যান্টিন এলাকায় টাকা লেনদেনের সময় দালাল এনামুল কবির (২৯) কে গ্রেফতার করা হয়।
এয়ারপোর্ট আমর্ড পুলিশের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, গত ১ অক্টোবর এয়ার এরাবিয়া বিমানযোগে শাহজালাল বিমানবন্দরে আসেন প্রবাসী সোহরাব মিয়া (২৬)। তার ৩টি লাগেজের মধ্যে ২টি লাগেজ পান। অপর লাগেজটি তখন সারজাহ থেকে আসেনি বলে জানানো হয়। যাত্রী পরবর্তীতে লাগেজ না নিয়ে বাড়িতে চলে যান। যাত্রী তার বড় ভাই রুবেল মিয়াকে লাগেজ সম্পর্কিত কাগজ দিয়ে সংগ্রহ করতে বলেন। পরবর্তী জনৈক এনামুল কবির লাগেজ ছাড়ানোর জন্য তার কাছে ৫ হাজার টাকা দাবি করেন। মঙ্গলবার দুপুরে বিমানবন্দরে এলে তাকে  গ্রেফতার করে আর্মড পুলিশ।