সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিএসএফ

বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে বিএসএফের এক জৈষ্ঠ্য কর্মকর্তা জানিয়েছেন। খবর:পিটিআই
বিএসএফের মহাপরিদর্শক (নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার) এস কে সুদ জলপাইগুড়ির একটি ক্যাম্পে সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাঁটাতারের বেড়া নেই এমন এলাকায় বিএসএফের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। একইসঙ্গে টহলও জোরদার করা হয়েছে।
গত ২ অক্টোবর বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত দুই জন বাংলাদেশের সন্ত্রাসী গ্রুপ জামায়াত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।