বিজিএমইএ ঘেরাও

ঢাকার মিরপুরের ডরিন ফ্যাশনস কারখানার শ্রমিকেরা ঈদের ছুটি কাটিয়ে ফিরে এসে জানতে পারেন তাঁদের কর্মস্থল বন্ধ। পূর্বঘোষণা না দিয়ে কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে শ্রমিকেরা গতকাল মঙ্গলবার কারওয়ান বাজারের বিজিএমইএ ভবন ঘেরাও করেন। কর্মসূচি পালনকালে শ্রমিকেরা বলেন, কারখানা বন্ধ করলে শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে।

এ ব্যাপারে জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, ‘কারখানার মালিকের সঙ্গে আমাদের কথা হয়েছে। শ্রমিকদের সব পাওনা তিনি পরিশোধ করবেন।’