বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ভবিষ্যতে আমরা সরকার গঠন করলে সেটা হবে জনগণের সরকার। কোনো দলীয় সরকার বা মুসলমানের সরকার হবে না। বিএনপি জনগণের দল। সামপ্রদায়িক সমপ্রীতিতে বিশ্বাসী একটি দল। এই সম্প্রীতি সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। বিএনপির সঙ্গে থাকলে বোঝা যাবে অন্যদলের সঙ্গে বিএনপির পার্থক্য। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ নয়, ধর্মনিরপেক্ষতা তাদের মুখোশ। তারা বিশ্বাস করে ধর্মহীনতায়। তারা নিজ ধর্মসহ অন্য ধর্মের উপর আঘাত করে। তাই দেশের সকল ধর্ম ও বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
শারদীয় দুর্গোত্সব ও শুভ বিজয়া উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে হিন্দু সমপ্রদায়ের লোকজনের সমাবেশ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিনিয়তই হিন্দুদের নির্যাতন নিপীড়ন করা হচ্ছে- তার কাছে এমন অভিযোগ আছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, এই নির্যাতনের সঙ্গে কারা জড়িত? কারা জবরদখল করে ক্ষমতায় আছে। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি। জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধতার খবর প্রতিবেশী রাষ্ট্রগুলোকে জানাতে হবে। পাশাপাশি আমাদের ঐক্যবদ্ধতার কথা প্রচার করতে হবে। বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার।
অনুষ্ঠানে বিএনপির নেতাদের মধ্যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ড. আব্দুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব-উন-নবী খান সোহেল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাড. গৌতম চক্রবর্তী, উপদেষ্টা অ্যাড. নিতাই রায় চৌধুরী, অর্পনা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া অধ্যাপক সুকমল বড়ুয়া, গৌতম চক্রবর্তী, অমলেন্দু দাশ, নিতাই ঘোষ, তরুণ দে, বিজন সরকার, নকুল চন্দ্র সাহা, নেত্রকোনা হিন্দু সমপ্রদায়ের প্রতিনিধি যোগেন্দ্র নাথ তালুকদার, শ্যামল ভৌমিক, বাগেরহাটের বাসুদেব মুন্সী খোকন, হিমাদ্রী শেখর, খুলনার এসকে রায়, সমীর কুমার সাহা, পাইকগাছার সন্তোষ সরকার, গৌরঙ্গ কুমার দত্ত, গোপাল দত্ত, ময়মনসিংহের নিরঞ্জন ভৌমিক, দেবাশীষ রায় মধু, রাজশাহীর অ্যাডভোকেট অংকুর সেন, শ্যামল রায়, রংপুরের পরিতোষ চক্রবর্তী, মানিকগঞ্জের সুধীর বাবু, তপন কান্তি বর্মণ, নারায়ণগঞ্জের বাপ্পী রায় চৌধুরী, গাজীপুর সুশান্ত সরকার, টাঙ্গাইলের শ্যামল হোড়, বরিশালের আশিস সরকার, সিলেটের অনুপ দে, চট্টগ্রামের অ্যাডভোটেক রূপু দাশ, নরসিংদীর দীপক কুমার বর্মনসহ দেশের বিভিন্ন অঞ্চলের হিন্দু সমপ্রদায়ের লোকজন অনুষ্ঠানে যোগ দেন।