এক কাপ চা তৈরিতেই ৫ বছর!

শিরোনামটি পড়লে হয়তো কিছুটা বিভ্রান্তিতে ভুগতে পারেন। এক কাপ চায়ের জন্য চায়ের গাছ লাগালেও কী এত সময় লাগে? তবে ‘এক কাপ চা’ নির্মাণ করতে তাই লেগেছে। ছবিটির প্রযোজক ফেরদৌস নিজেই। যদিও বিভিন্ন সূত্রেই জানা এই খবরটি তার লগ্নিকারীরা যখন জানিয়েছেন, তখন খোদ ফেরদৌস অস্বীকার করেন যে তার প্রযোজনায় ছবিটি হচ্ছে না। এই লুকোচুরির কারণও অবশ্য জানা যায়নি। এমনকি এও অভিযোগ আছে একাধিক লগ্নিকারীর কাছ থেকেই এই ছবিটির টাকা তুলেছেন। একটি টকশোতে একজন লগ্নিকারী এ কথা স্বীকারও করেছেন। সে যাই হোক কলকাতার ঋতুপর্ণা সেন আর মৌসুমী কাজ করেছে ফেরদৌসের বিপরীতে। পরিচালক হিসেবে অ্যাসাইনমেন্ট ওয়ার্ক করেছেন তরুণ নির্মাতা নঈম ইমতিয়াজ নিয়ামুল। ছবির প্রথম দিনের শুটিং থেকে রিলিজের বয়স প্রায় ৫ বছর। দেখা যাক নির্মাতা তার এই ৫ বছরের দীর্ঘ পরিশ্রমে কি এক্সক্লুসিভ অ্যানিমেশনের মুন্সিয়ানা দেখান। কারণ বিশেষত স্পেশাল এফেক্ট ও বিভিন্ন দূরদূরান্তের লোকেশনেই এত বিলম্বের হেতু হয়ে থাকে। তবে ওপরের ছবিটি ‘এক কাপ চা’-এর একটি শুটিং দৃশ্যে তোলা। বিনোদন প্রতিদিনের ফটোগ্রাফার আরাফাত সৈকত এই ছবিটিও তুলেছেন প্রায় আড়াই বছর আগে। যেখানে চিত্রনায়ক ফেরদৌস আর মৌসুমীর বর্ষাভেজা শুটিং চলছে। ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ নভেম্বর (নির্মাতার ভাষ্যমতে এই তারিখ প্রকাশ করা হলো!)