চাঁদাবাজি ও দস্যুতাসহ একাধিক অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হুদা রিপনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে পুলিশ তার নিজ বাড়ি উপজেলার মাজাট গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাজমুলের বিরুদ্ধে শ্যামনগর থানায় চাঁদাবাজি ও দস্যুতাসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। তিনি একজন ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি।