বেসরকারি নিরাপত্তা সংস্থা ‘গ্রুপ ফোর’ এর চট্টগ্রাম কার্যালয় থেকে তিন কোটি টাকা চুরির ‘মূল হোতা' শহিদুল হক শান্তনুকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার সকালে রাঙ্গামাটি সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। শান্ত ঐ প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মীর দায়িত্ব পালন করতেন।
র্যাব জানিয়েছে, সকালে রাঙামাটি সরকারি কলেজের সামনে থেকে শান্তনুকে গ্রেফতার করা হয়।
এর আগে মঙ্গলবার ভোরে বন্দর নগরীর সরকারি সিটি বিশ্ববিদ্যারয় কলেজ মসজিদের মোয়াজ্জিম বশিরুল আলমকে (২৮) গ্রেফতার করে পুলিশ। তার ঘর থেকে দুই কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গত রবিবার চট্টগ্রামের খুলশী চার নম্বর সড়কের ১৫/২ নম্বর ভবনে গ্রুপ ফোরের কার্যালয়ের ভল্ট থেকে তিন কোটি টাকা চুরির ঘটনা ঘটে।