লন্ডনের যাদুঘরে ক্যাটের দেহাকৃতি

ক্যাটরিনা কাইফের দেহাকৃতি স্থান পেতে যাচ্ছে লন্ডনের বিখ্যাত মাদাম তুসো জাদুঘরে। ভক্তদের ভোটে জয়ী হয়ে বলিউডের বিদেশি গার্ল ক্যাট এ যোগ্যতার অধিকারভুক্ত হন।
 
সম্প্রতি জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি শেষ করে মূর্তির অবয়ব তৈরির জন্য পোজ দেন এ বলিউড অভিনেত্রী।
 
মোমের তৈরি ক্যাটরিনার দেহাকৃতিটি আগামী বছর জাদুঘরে উন্মুক্ত করা হবে।
 
দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়াকে পেছনে ফেলে ক্যাটের দেহাকৃতি স্থান পেল ওই যাদুঘরে।