নাটোরের লালপুর উপজেলার দক্ষিন লালপুর গ্রামের বাদশাকে (৩৫) গাঁজা সেবনের অপরাধে বুধবার একবছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট আমিরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। তিনি ঐ গ্রামের হজরত আলীর পুত্র।
পুলিশ জানায়, সকাল ৮টার দিকে বাদশার নিজ বাড়িতে থেকে ৫পুরিয়া গাঁজাসহ তাকে আটক করা হয়।