দুই শিশুসহ মায়ের আত্মহত্যা

 
কুমিল্লায় বিষপানে মা ও তার ২ সন্তানের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে জেলার মেঘনা উপজেলার ভাউরখলা গ্রামে এ  ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে আলমগীর হোসেনের স্ত্রী রেখা আক্তার (৩৬)খাবারের সাথে তার মেয়ে সুমাইয়া (৮) ও ছেলে ইমনকে (৫) কীটনাশক খেতে দেয়। পরে একই কীটনাশক মা নিজেও পান করেন। এতে বাড়িতেই মা ও তার দুসন্তানের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
মেঘনা থানার ওসি একেএম মহসিন খান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আলমগীরকে আটক করা হয়েছে।