রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক / স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা ১৯ থেকে ২৫ অক্টোবর ২০১৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সময়সূচি: ১৯ অক্টোবর রবিবার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-এইচ (বিজোড় রোল নম্বর), সকাল ১১টা থেকে ১২টা ইউনিট-এইচ (জোড় রোল নম্বর), দুপুর ১টা থেকে ২টা ইউনিট-সি (বিজোড় রোল নম্বর) ও বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট ইউনিট-সি (জোড় রোল নম্বর)। ২০ অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-এফ (বিজ্ঞান গ্রুপ), সকাল ১১টা থেকে ১২টা ইউনিট-এফ (অ-বিজ্ঞান গ্রুপ) ও দুপুর ১টা থেকে ২টা ইউনিট-জি। ২১ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-ডি (বাণিজ্য : বিজোড় রোল নম্বর), সকাল ১১টা থেকে ১২টা ইউনিট-ডি (বাণিজ্য: জোড় রোল নম্বর এবং সকল অ-বাণিজ্য রোল নম্বর), দুপুর ১টা থেকে ২টা ইউনিট-ই (বিজোড় রোল নম্বর) ও বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০মিনিট ইউনিট-ই (জোড় রোল নম্বর)। ২২ অক্টোবর বুধবার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-বি (বিজোড় রোল নম্বর), সকাল ১১টা থেকে ১২টা ইউনিট-বি (জোড় রোল নম্বর), দুপুর ১টা থেকে ২টা ইউনিট-এ (বিজোড় রোল নম্বর) ও বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪ টা ৩০ মিনিট ইউনিট-এ (জোড় রোল নম্বর)। ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাসসহ প্রয়োজনীয় তথ্যাদি ভর্তিচ্ছুদের নিজ দায়িত্বে জেনে নিতে হবে। আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd অথবা admission.ru.ac.bd থেকেও জানা যাবে।