বিডিআর বিদ্রোহে সাজারত কয়েদির মৃত্যু

 
 
 
 
 
বিডিআর বিদ্রোহ মামলার সাজারত জওয়ান আব্দুস সোবহানের (৬৩) মৃত্যু হয়েছে। বুধবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিডিআর বিদ্রোহের ঘটনায় তিনি চার বছরের সাজারত ছিলেন। তার কয়েদি নম্বর ২০৮৩/এ।
আব্দুস সোবহানের ছোট ভাই রেজাউল জানান— তার ভাই সোবহান বিডিআর বিদ্রোহের সময় সুবেদার হিসেবে ফেনিতে কর্মরত ছিলেন। ব্রেন স্টোকের কারণে তিনি দীর্ঘদিন ধরে ঢামেক হাসপাতালের ১০০ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন ছিলেন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বুধবার ভোররাতে তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার কাছিপাড়ায়।