গৃহায়ন ও শিল্পে সচিব পদে রদবদল



শিল্প সচিবের দায়িত্বে থাকা মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহকে গৃহায়ণ ও গণপূর্ত সচিব হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। আর শিল্প সচিবের দায়িত্ব পেয়েছেন প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য মো. মোশাররফ হোসেন ভূইয়া। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গৃহায়ণ ও গণপূর্ত সচিব গোলাম রব্বানী আগামী ২৬ অক্টোবর অবসোরত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।