রাজধানীতে এটিএম বুথের ভেতর নিরাপত্তা কর্মীর লাশ

 
 
রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকার একটি বহুতল ভবনের নিচে এবি ব্যাংকের এটিএম বুথ থেকে এক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বুথের ভেতর আকস্মিক অসুস্থ হয়ে পড়েন ওই নিরাপত্তা কর্মী। পরে তিনি বুথের ভেতর মৃত্যু হয়।
পুলিশ জানায়, ওই নিরাপত্তা কর্মীর নাম আবু সালেহ হাওলাদার (৫৫)। তার গ্রামের বাড়ি পটুয়াখালি জেলার বাউফল উপজেলায়। বাবার নাম মো. আলাউদ্দিন হাওলাদার।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম  জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিরাপত্তা কর্মীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। তবে সঠিক কারণ উদঘাটনে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএসিএইচ) পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। 
এ ব্যাপারে দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দেবনাথ জানান,  এরপর কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এস আই খোকন আরো জানান, নিরাপত্তা কর্মী আবু সালেহের শরীরে কোন জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।