রাজধানীতে ছাত্রদলের নতুন সভাপতি রাজিব আহসানের নেতৃত্বে নেতাকর্মীরা ব্যাপক সো-ডাউন দিয়েছে। শুক্রবার বেলা দুইটার দিকে ঢাবি থেকে প্রায় দেড়শ মোটরসাইকেলে করে নতুন কমিটির নেতাকর্মীরা সোডাউন দেয়। রাজধানীর হাইকোর্ট মোড়, প্রেসক্লাব, পল্টন এলাকা হয়ে নয়া পল্টনের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়। তবে এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।