টাকার অভাবে আইএসএলে দল কিনতে পারেননি শাহরুখ

 



ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে কোলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খান। ক্রিকেটের পর ফুটবলের সাথেও নিজেকে জড়ানোর ইচ্ছা ছিলো তার। কিন্তু টাকার অভাবে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) দল কিনতে পারেননি শাহরুখ। কথা শুনে ভক্তদের অবাক লাগলেও, এক সাক্ষাৎকারে অকপটে তা স্বীকার করলেন শাহরুখ, ‘আইএসএলে দল কেনার ইচ্ছা ছিল। কিন্তু দল কেনার মতো টাকা আমার হাতে ছিলো না। ধার করে দল কিনতে পারতাম। কিন্তু তা করতে চাইনি। ব্যবসা করলে নিজের টাকাতে করতেই বেশি পছন্দ করি।’
আইপিএলে কোলকাতার মালিক শাহরুখ। তাই আইএসএলে দল কিনলে স্বাভাবিকভাবে কোলকাতার মালিক হতেন তিনি। কিন্তু তা করা হয়নি। ফলে কোলকাতার দলটি কিনে নিয়েছে ‘কোলকাতা গেমস এন্ড স্পোটর্স লিমিটেড’। তবে অন্যান্যদের সাথে এই দলের দেখ-ভাল করছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তাই দলটি গাঙ্গুলিরই বলা হচ্ছে।
তবে যেই দল কেনার ইচ্ছা ছিল শাহরুখের, সেই ‘অ্যাতলেটিকো দি কোলকাতার’ প্রথম ম্যাচ দেখেনই-নি তিনি, ‘আইএসএলকে শুভেচ্ছা। তাদের জন্য শুভ কামনা রইল। কিভাবে টুর্নামেন্টে পরিচালনা করা হয়, সেটার প্রতি কৌতুহল রয়েছে আমার। আর কোলকাতার প্রথম ম্যাচ দেখা হয়নি। কারণ আমি প্রচন্ড ব্যস্ত। তবে টিভিতে দেখার ইচ্ছে ছিল। তাই অভিষেক বচ্চনকে জিজ্ঞাসা করেছিলাম কোন চ্যানেলে দেখাচ্ছে। সেটিও পারিনি। আর চ্যানেলের নামটাও জানতে চেয়েছিলাম।’