লতিফ সিদ্দিকীর বক্তব্য নিয়ে রাজনীতি করার সুযোগ নেই: হানিফ

 


আবদুল লতিফ সিদ্দিকীর বক্তব্য নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, আমরা পরিস্কার ভাবে বলেছি লতিফ সিদ্দিকীর বক্তব্য নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। ইতিমধ্যে তার বক্তব্যের কারণে যতটুকু শাস্তি প্রাপ্য তা আমাদের দল থেকে চূড়ান্তভাবে দেয়া হয়েছে।
শুক্রবার কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
হানিফ বলেন, লতিফ সিদ্দিকীকে সরকার মন্ত্রী পরিষদ থেকে তাকে অব্যহতি দিয়েছে। আমরা দল থেকে তাকে বহিস্কার করেছি। তার বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তবে তাকে ইন্টারপোলের মাধ্যমে ধরে নিয়ে এসে বিচার করতে হবে এ সমস্ত উদ্ভট দাবি করে দেশে অশান্তি সৃষ্টি করার কোন সুযোগ নেই।