জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ায় ২০১১ সালের মার্চ থেকে শুরু হওয়ার পর থেকে গৃহযুদ্ধে এ পর্যন্ত ২ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের নতুন কমিশনার জেয়িদ রাদ আল হুসেইন জানিয়েছেন, এ বিষয়ে শিগগিরই নতুন পরিসংখ্যান প্রকাশ করা হবে বলে । এ পরিসংখ্যানে নিহতের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। খবর আইএএনএসের। এ ব্যাপারে তিনি আরো জানান, সিরিয়ার মতো ইসলামিক স্টেট’র (আইএস) দখল করে নেয়া ইরাকের উত্তরাঞ্চলের লড়াইয়ে নিহতের সংখ্যা সম্পর্কেও তথ্য সংগ্রহ করছে ইরাকে নিযুক্ত জাতিসংঘ মিশন। আইএস’কে একটি ‘গণহত্যাকারী আন্দোলন’ বলে অভিহিত করেছেন আল হুসেইন।