ধাওয়া খেলেন ফখরুল, ছাত্রদলের কার্যালয়ে তালা

 
ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের ধাওয়া খেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশ মুখে তিনি এই ঘটনার শিকার হন। এছাড়া সেখানে অবস্থিত ছাত্রদলের কেন্দ্রীয় অফিসে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,  দুপুর ১১টার দিকে ছাত্রদলের কমিটির পদবঞ্চিত ও উপযুক্ত পদ না পাওয়া নেতাকর্মীরা নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন। দুপুরে তারা ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। 
বিক্ষোভ চলাকালে নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মনিরুজ্জামানকে কার্যালয়ে আসার পথে পদবঞ্চিত নেতা-কর্মীদের লাঞ্ছনার শিকার হন বলে জানা গেছে।
দুপুর সোয়া একটার দিকে মির্জা ফখরুল ইসলাম কার্যালয়ে প্রবেশ করার সময় তাকেও ধাওয়া দেন বিক্ষোভকারীরা। বিএনপির নেতাকর্মীরা তাকে কার্যালয়ে দ্রুত কার্যালয়ের ভেতরে নিয়ে যান। সেখান থেকে বের হওয়ার সময়ও তাকে ধাওয়া দেয়া হয় বলে খবর পাওয়া গেছে।