‘বাংলাদেশের জন্য পাট খুবই সম্ভাবনাময় শিল্প’

ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম বলেছেন, বাংলাদেশ ও ভারতের জন্য পাট খুবই সম্ভাবনাময় শিল্প। আগের ধারণা থেকে বেরিয়ে এসে প্রযুক্তি সহায়তা নিয়ে উদ্ভাবনী কৌশলের মাধ্যমে এ শিল্পকে এগিয়ে নেয়া সম্ভব। এতে দেশের গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (এমসিসিআই) এক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। এমসিসিআই’র ১১০ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, পাটের কর্মীদের সঠিক ব্যবহারের জন্য প্রযুক্তির সহায়তা নিতে হবে। কারণ খুলনা অঞ্চলে এর বিশাল সম্ভাবনা রয়েছে। এছাড়া, বাংলাদেশে পাটের অপার সম্ভাবনা রয়েছে। তবে এ নিয়ে কোনো ভিশন, মিশন ও ভাবনা নেই বলে মন্তব্য করেছেন।