দলের পক্ষে গোল করেছেন পিএসজির ফরোয়ার্ড এডিনসন কাভানি। সেই উৎসব করতে গিয়ে লাল কার্ড দেখতে হলো তাকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার লঁসের মাঠে ফ্রান্সের লিগ ওয়ানের ম্যাচে।
IMG0
পেনাল্টি থেকে গোল পেয়ে সেটি উদযাপন করতে বন্দুক থেকে গুলি ছোড়ার ভঙ্গি করছিলেন কাভানি। কিন্তু রেফারির পছন্দ না হওয়ায় তাকে হুলুদ কার্ড দেখান। এটি নিয়ে কাভানি তর্ক করেন ও রেফারির হাত স্পর্শ করেন। এতে আরো একটি হলুদ কার্ড যোগ করে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।
IMG1
এই ম্যাচে আরো দুটি লাল কার্ড পান লঁসের দুই খেলোয়াড়। ম্যাচটি ৩-১ গোলে জেতে পিএসজি। সূত্র: ওয়েবসাইট।