বারমুডায় হারিকেন গঞ্জালোর আঘাত

 
বারমুডায় আঘাত হেনেছে হারিকেন গঞ্জালো। শুক্রবার রাতে এটি আঘাত হানে। এতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও দমকা বাতাস বইছে। খবর: এএফপির।
মায়ামি ভিত্তিক জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, শনিবার গ্রিনিচ মান সময় রাত ১২টায় বারমুডার ওপর দিয়ে বয়ে গেছে। ঝড়টি ঘণ্টা সর্বোচ্চ ১১০ মাইল (১৭৫কিলোমিটার) বেগে বইছে। এটি ঘণ্টায় ১৬ মাইল (২৬কিলোমিটার) বেগে উত্তরপূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। 
গঞ্জালোর আঘাতে ইতোমধ্যেই ক্যারিবিয়ানে একজনের প্রাণহানি ঘটেছে। এছাড়াও বারমুডায় আঘাত হানার আগে ক্যাটাগরি দুই শক্তিশালী ঝড়টি আশপাশের দ্বীপগুলোর ব্যাপক তি সাধন করে।
শীর্ষস্থানীয় সংবাদপত্র রয়েল গেজেট জানিয়েছে, হারিকেন গঞ্জালো পুরোপুরি আঘাত হানার আগেই প্রায় ৩০ হাজার লোক বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছে।