পাকিস্তানি খেলোয়াড়রা একই ভুল বার বার করছে: ওয়াসিম আকরাম

 



সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলের হতাশাজনক পারফরমেন্সের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের অভাব এবং তরুণদের উন্নতির জন্য কোনো ভাল পদ্ধতি না থাকাকে দায়ী করেছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান এবং একই প্রতিপক্ষের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজও বেশ কঠিন হবে বলে মনে করা হচ্ছে।
আন্তজঅতিক ক্রিকেটে সবার একই অভিযোগ বর্তমানে দল গুলোকে অনেক বেশি ম্যাচ খেলতে হচ্ছে। কিন্তু ওয়াসিম বলেন, পাকিস্তানকে ঠিক বিপরীত কারনে সমস্যা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপিকে ওয়াসিম বলেন, ‘ওয়ানডে সিরিজ জয়ের ক্ষেত্রে সব সময়ই ফেবারিট ছিল অস্ট্রেলিয়া। সুতরাং পাকিস্তান দলকে দায়ি করোনা। কেননা অন্যান্য দেশের তুলনায় আন্তর্জাতিক ক্রিকেট তারা অনেক কম খেলার সুযোগ পাচ্ছে।’
গত আগস্টে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ হারে পাকিস্তান। যা ছিল গত ছয় মাসের মধ্যে মধ্যে পাকিস্তানের প্রথম সুচি।
অবকাঠামোর অভাব এবং জুনিয়র পর্যায়ে সফরের স্বল্পতাকেও দায়ি করে ওয়াসিম বলেন, ‘ভারত ও শ্রীলংকা অনেক বেশি ক্রিকেট খেলছে এবং তারা ভাল পারফর্ম করছে।’
তিনি বলেন, ‘আমি মনে করি পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) অনেক বেশি অ-১৯ এবং এ দলের সফর আয়োজন করা উচিত। যা তাদের তরুণ খেলোয়াড়দের উন্নতিতে সাহায্য করবে। কিন্তু সেটা করছেনা।’
অবৈধ বোলিং এ্যাকশনের কারনে গত মাসে অফ স্পিনার সাঈদ আজমল নিষিদ্ধ হওয়ায় পাকিস্তানের অনেক বড় ক্ষতি হয়েছে।
ওয়াসিম বলেন,‘আজমল ছাড়া পাকিস্তানের বোলিং আক্রমন খুবই দুর্বল এবং টেস্টের জন্য স্পিন কিংবা পেস যে উইকেটই তৈরী করা হোক না কেন তারা অথৈই সাগরে পড়ে যাবে। কেননা উভয় বিভাগেই তাদের সমস্যা আছে।’
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ২২ অক্টোবর দুবাইতে শুরু হবে।
ওয়াসিম বলেন,‘আমাদের অনেক মেধাবি ক্রিকেটার আছে, উমর আকমল, উমর আমিন, আসাদ শফিকের দিকে তাকান। তারা একই ভুল বার বার করছে এবং এই পর্যায়ে খেলার মত যথেষ্ঠ সাহসী তারা নয়।’ খবর বাসসের।