কয়েক দিনের প্রবল বর্ষণে নিকারাগুয়ায় ২২ ব্যক্তি মারা গেছেন। এদের মধ্যে রাজধানীর মারাগুয়ায় দেয়াল ধসে নয়জন মারা গেছে। বৃষ্টিপাতের ফলে ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
জরুরি বিভাগের কর্মীরা মানাগুয়ার বিভিন্ন অংশ থেকে ভূমিধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে সরিয়ে নিয়েছে।
IMG0
সরকারের মুখপাত্র রোজারিও মুরিল্লো বলেছেন, সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে গৃহহীন লোকদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
রোজারিও জানিয়েছেন, শহরের যে সব এলাকায় বন্যা ও ভূমিধসের আশঙ্কা আছে সেসব এলাকা থেকে সব পরিবারকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপ।
বিবিসির সংবাদাতারা জানিয়েছেন, সরকার দরিদ্র লোকজনকে যেখানে নিয়ে যেতে চাচ্ছে সেখানে তারা যেতে চাচ্ছেন না। তাদের বাসস্থান ও কর্মস্থল শহর থেকে দূরে হওয়ায় তারা সেখানে থেকে প্রায়ই ফিরে আসছেন।
প্রবল বৃষ্টিপাতে এল সালভাদর, হন্ডুরাস এবং গুয়াতেমালাও ক্ষতিগ্রস্ত হয়েছে।