সালাহউদ্দীনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক

 
ইতিহাসবিদ ও জাতীয় অধ্যাপক ড. সালাউদ্দীন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। খবর: বাসসের।
শোকবার্তায় শেখ হাসিনা বলেন, অধ্যাপক সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে জাতি একজন প্রকৃত অভিভাবককে হারালো। আর আমি ব্যক্তিগতভাবে হারালাম একজন সুহৃদকে। 
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর নির্মাণে ড. সালাউদ্দিন আহমেদের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। 
প্রধানমন্ত্রী সকাল ১০টা ২৫ মিনিটে মরহুমের বনানীস্থ বাসভবনে যান। তিনি মরহুমের কর্মময় জীবন এবং দেশ ও জাতির জন্য তার অবদানের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী মরহুমের পরিবারের সসদ্যদের সাথে কিছু সময় কাটান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। 
উল্লেখ্য, জাতীয় অধ্যাপক সালাহউদ্দীন আহমেদ আজ ভোর ছয়টায় বনানীতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।