ঢাবিতে আটক ৫ শিক্ষার্থী মুক্ত, নতুন কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে আন্দোলনরত পাঁচ শিক্ষার্থীদের রবিবার আটকের পর ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।   
নতুন কর্মসূচিতে বলা হয়েছে, আগামী ২৪ অক্টোবরের মধ্যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবি মানা না হলে ২৫ অক্টোবর বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্র-শিক্ষক-অভিভাবক গণজমায়েত কর্মসূচি পালন করা হবে। 
পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকেই ঢাবির টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকেন। এসময় আন্দোলনরত পাঁচ শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ ও বাকিদের সরিয়ে দেয়। পরে আটককৃতদের ছেড়ে দেয়া হয়।