পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে রবিবার সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের হামলায় ৯ শ্রমিক নিহত হয়েছেন। এটি জাতিগত বিদ্বেষ প্রণোদিত হামলা বলে ধারণা করা হচ্ছে।
বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা নগরী থেকে প্রায় ৬৪০ কিলোমিটার (৪০০মাইল) দক্ষিণপশ্চিমে হাব শহরে রোববার ভোরে একটি পোলট্রি ফার্মে এ হামলা চালানো হয়। খবর এএফপি’র।
স্থানীয় জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা ফাওয়াদ সুমারো জানান, বন্দুকরাধারীরা ১১ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।
তিনি বলেন, ‘বন্দুকধারীরা নয় শ্রমিকের চোখ বেধে হত্যা করে। এদের বাড়ি পাঞ্জাব প্রদেশে। এ সময় তারা অপর দুই শ্রমিককে ছেড়ে দেয়।’
তিনি আরো জানান, যাদেরকে ছেড়ে দেয়া হয়েছে তারা বেলুচ। মুক্তি পাবার পর তারা স্থানীয় একটি থানায় এসে এই ঘটনা জানায়।
অপর স্থানীয় জ্যেষ্ঠ প্রশাসক আকবর হারিফাল এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘হাব একটি উন্নয়নশীল শিল্প শহর। করাচি ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন শহর থেকে অনেকে এখানে কাজের সন্ধানে আসে।
এএফপি