স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এম পি বলেছেন, ছাত্রদল যখন নিজেরা মারামারি করছে তখন বিএনপি আর কি আন্দোলন করবে। আপনারা দেখছেন, বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের কমিটি হওয়ার পর তারা নিজেরাই মারামারি শুরু করেছে।
তিনি রবিবার সকালে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী নামে একটি সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের জম্মবার্ষিকী উপলক্ষে এবং চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় এ কথা বলেন।
সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকে সাহারা খাতুন প্রমুখ।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া শান্তিপূর্ণ আন্দোলন করার কথা বলেছেন। সেজন্য তাদের আন্দোলনের একটি ইস্তেহার থাকা উচিত।
তিনি বলেন, দেশের মানুষ আর হত্যার রাজনীতি চায় না। তারা শান্তি ও উন্নয়ন চায়। বিএনপির আন্দোলন কর্মসূচীতে দেশের মানুষের কোন সাড়া পাচ্ছে না।
কামাল বলেন, দেশের উন্নয়ন কিভাবে বাধাগ্রস্থ করা যায় বিএনপি-জামায়াত চক্র এখন সে ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত রয়েছে। তারা প্রচন্ড নির্মম। তারা দেশকে অন্ধকারে নিয়ে যেতে চায়তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়ন করছেন। সেজন্য দেশের বিদ্যুৎ, কৃষি ও শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়েছে।