অসি ক্রিকেটের রিকি পন্টিংয় বলেছেন, আগামী বিশ্বকাপে নিজেদের দেশের মাটিতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে অস্ট্রেলিয়াই। প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডকে ডার্ক হর্স বলেছেন তিনি। অসি ওপেনার ডেভিড ওয়ার্নার আগামী বিশ্বকাপে সবার নজর কাড়বেন বলেও জানিয়েছেন তিনবার বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।
আগামী বছর বিশ্বকাপ শুরু হবে ১৪ ফেব্রুয়ারি । ফাইনাল ২৯ মার্চ।
এদিকে, আসন্ন বিশ্বকাপে ভারতের তিন ওপেনার শিখর ধাওয়ান, রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানের উপরই আস্থা রাখছেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত। ইডেনের দেড়শো বছর পূর্তি অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক।
এদিকে, আগামী মাসের শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। টেস্ট সিরিজ দিয়ে সফর শুরু করবে টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজে ভারতীয় বোলারদের কঠিন পরীক্ষায় পড়তে হবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পন্টিং। ম্যাচে দুই ইনিংসে অসি ব্যাটসম্যানদের আউট করার মত বোলার ভারতের নেই বলে মনে করেন তিনি।