টেস্টে ফিরলেন সাকিব, নতুন মুখ জুবায়ের

 
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দলে ফিরেছেন।  লেগস্পিনার জুবায়ের হোসেন নতুন মুখ হিসেবে যায়গা পেয়েছেন দলে। ব্যাটসম্যান মার্শাল আইয়ুব ও পেসার শাহাদাত হোসেন দলে ডাক পেয়েছেন। রবিবার প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, শামসুর রহমান, মুমিনুল হক, রুবেল হোসেন, শুভাগত হোম চৌধুরী, মাহমুদুল্লাহ রিয়াদ, শফিউল ইসলাম, জুবায়ের হোসেন, শাহাদাত হোসেন, মার্শাল আইয়ুব, আল-আমিন হোসেন, তাইজুল ইসলাম। 
বাদ পড়েছেন নাসির হোসেন, এনামুল হক, ইমরুল কায়েস, রবিউল ইসলাম ও ইলিয়াস সানি।