কদমতলীতে এক ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার

রোববার রাজধানীর কদমতলী থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে মনি বেগম (৫০) নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটির গলা কাটা ছিল। যা দেখে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।

কদমতলী থানা সূত্র জানায়, খবর পেয়ে রোববার সন্ধ্যা সাতটার দিকে কদমতলীর রায়েরবাগের জনতাবাগ এলাকার একটি ভবনের চারতলার বাসা থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের ডেমড়া অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহেদ আল মাসুদ গলাকাটা লাশ উদ্ধারের কথা জানান। কিন্তু হত্যাকাণ্ডটির ব্যাপারে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি। পুলিশ জানায়, অনুসন্ধান চলছে।