রান্নাঘরের জানালা থেকে বাগানে উঁকি দিয়ে মহিলা দেখলেন বিশাল এক কুমির! তিন ছেলেমেয়ের কথা ভেবে ভয়ে চিত্কার দিয়ে ঘরে এসে পুলিশের জরুরি নাম্বারে ফোন দিয়ে বললেন তার বাগানে বিশাল এক কুমির। পুলিশ সাথে সাথে চিড়িয়াখানার প্রাণী বিশেষজ্ঞদের খবর দিল। কুমির ধরার পোল, জাল, শিল্ড ইত্যাদি নিয়ে হাজির হলো দাঙ্গা পুলিশ ও প্রাণী বিশেষজ্ঞরা। আবাসিক এলাকায় কুমির! পিছু পিছু এল টিভি ও পত্রিকার সাংবাদিকরা। তারা বাগানে গিয়ে কুমিরটির দিকে পানি ছুড়ে মারল। কিন্তু কুমিরের নড়ন চড়ন নেই। পরে গরম পানি ছুড়ে মারা হলো। তাও কুমির পাত্তা দিল না। এক পুলিশ কর্মকর্তার সন্দেহ হলে তিনি এগিয়ে গিলে লাঠি দিয়ে খোঁচা মারেন। তখনই তিন বুঝতে পারেন এটি আসল কুমির নয়, দম দেয়া রাবারের খেলনা কুমির! কেউ হয়তো ওই মহিলাকে ভয় দেখানোর জন্য তার রান্নাঘরের জানালার সামনে স্থাপন করেছেন। দেখতে হুবহু আসল কুমিরের মতো।
ঘটনাটি যুক্তরাজ্যের প্লাইমাউথের। ওই মহিলা বলেন, তিনি এই ভূয়া কুমির নিয়ে এত হুলুস্থুল ঘটনার জন্য বিব্রত। কিন্তু অত বড় কুমির দেখার পর ভয় পাওয়া স্বাভাবিক ছিল। পরে পুলিশ কুমিরটিকে জব্দ করে থানায় নিয়ে যায়। -রয়টার্স