কোবানিতে অস্ত্র-গোলাবারুদ ফেলেছে যুক্তরাষ্ট্র

 
সিরিয়ার কোবানিতে আইএসের বিরুদ্ধে যুদ্ধরত কুর্দি যোদ্ধাদের সহায়তায় মার্কিন সামরিক বিমান থেকে অস্ত্র, গোলাবারুদ ও চিকিৎসার সরঞ্জাম ফেলা হয়েছে। সোমবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইরাকের কুর্দি কর্তৃপক্ষ দেয়া সহায়তা সামগ্রী সি-১৩০ বিমান থেকে একাধিকবার ফেলা হয়েছে। আইএস জঙ্গিদের দ্বারা কোবানি শহর দখল করা ঠেকাতে এই সহায়তা দেয়া হয়েছে। 
সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, কোবানিতে আইএসের বিরুদ্ধে ১৩৫টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।