৫ বছরেই এভারেস্ট জয়!

মাত্র কয়েকদিক আগেই তুষার ঝড়ের ঘটনা ঘটেছে এভারেস্টে। একারণে নয়াদিল্লি থেকে যাওয়া পাঁচ বছরের এক বালক ও তার বাবা এভারেস্ট অঞ্চলের একটি গ্রামে আশ্রয় নেয়। গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার ৩৭১ মিটার উঁচুতে। তুষার ঝড় দেখে তারা ভয় পেয়েছিলেন যে, তারা হয়তো তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। কিন্তু ভাগ্য সহায় হলে দুইদিন পরই আবহাওয়া পরিষ্কার হয়ে যায়। এরপর তারা এভারেস্টের বেজ ক্যাম্পে পৌঁছে যান।
নয়াদিল্লির জিডি গোয়েনকা স্কুলের প্রথম কাসের ছাত্র  হারশিত সৌমিত্র ও তারা বাবা রাজীব সৌমিত্র শুক্রবার সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছায়। এর মধ্যে দিয়েই সে সবচেয়ে কম বয়সে এভারেস্টে পৌঁছে যায়। 
হারশিত ১০ দিনে ৬২ কিলোমিটার দূরত্বে ট্রেকিং করেছে। ঘুর্ণিঝড় হুদহুদের কারণে এই পথ পাড়ি দেওয়ার সময় কোথাও কোথাও ৫-৭ ইঞ্চি পরিমাণ বরফে ঢাকা ছিল।
ট্রেক থেকে ফেরার পর এক সংবাদ সম্মেলনে হারশিত বলে, আমার খুব ভালো লাগছে। এভারেস্ট বেসক্যাম্পে তিন রঙ (ভারতের জাতীয় পতাকা) মেলে ধরতে পেরেছি।
এভারেস্টের বেস ক্যাম্প ছাড়াও এর কাছেই অবস্থিত কালাপাথরে উঠেছে সে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার ৫৫০ মিটার উঁচুতে অবস্থিত।
এর আগে অল্প বয়সে এভারেস্টের বেসক্যাম্পে ও কালাপাথরে ওঠার রেকর্ড ছিল ভারতের সাত বছরের আরিয়ার বালজির।
এই রেকর্ডটি গিনেস ওয়ার্ল্ড বুক ও লিমকা বুক অব ওয়ার্ল্ড বুকে অন্তর্ভুক্ত করার জন্য উদ্যোগ নেবে বলে জানিয়েছে হারশিতের পরিবার । সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস।