এরই মধ্যে বিয়ের কাজ শেষ করেছেন হলিউড অভিনেতা জর্জ ক্লুনি ও আমাল আলামুদ্দিন। কিন্তু মনে হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা এখানো শেষ হয়নি। এবার ইংল্যান্ডের বাকিংহামশেরে আরো এটি পার্টি দিতে যাচ্ছেন ক্লুনি।
কনটাক্টমিউজিক ডট কমের বরাত দিয়ে সান সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, বাকিংহামশেরের ডানেসফিল্ড হাউজে অক্টোবরের ২৪ তারিখ এই পার্টি হতে যাচ্ছে।
একটি সূত্র জানিয়েছে, আমালের অনেক আত্মীয় যুক্তরাজ্যে থাকে। এবার তাদের জন্য এই পার্টির আয়োজন করা হচ্ছে। যদিও এই পার্টিতে কে কে থাকছেন তা জানানো হয়নি।
সূত্র জানিয়েছে, অনুষ্ঠানের অতিথিদের নাম না প্রকাশ করার জন্য হোটেল কর্মচারীদের কড়া নির্দেশ দেয়া হয়েছে।
ইতালির ভেনিসে গত ২৭ সেপ্টেম্বরে বিয়ে করেছেন হলিউড অভিনেতা জর্জ ক্লুনি ও ব্রিটিশ মানবাধিকার আইনজীবী আমাল আলামুদ্দিন। সূত্র: এনডিটিভি।