গোল উদযাপন করতে গিয়ে ফুটবলারের মৃত্যু

 
 
 
গোল উদযাপন করতে গিয়ে পিটার বিকাসাংজুয়ালা (২৩) নামে এক ভারতীয় ফুটবলারের মৃত্যু হয়েছে। শনিবার মিজোরাম অঙ্গরাজ্যের স্থানীয় একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, গত মঙ্গলবার মিজোরাম প্রিমিয়ার লীগে বেথেলহেম ক্লাবের হয়ে চানমারি ক্লাবের বিপক্ষে দারুণ একটি গোল করেন পিটার বিয়াকসাংজুয়ালা। গোল করে তিনি বিশ্বকাপে ব্যক্তিগত সর্বাধিক ১৬ গোলের অধিকারী জার্মানির স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার ট্রেডমার্ক ডগিবাজি উদযাপন করতে যান। প্রথম ডিগবাজিটি তিনি ভালভাবেই দেন। কিন্তু আরেকবার ডিগবাজি দিতে গিয়ে তিনি টাল সামলাতে না পেড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার মেরুদণ্ডের হাড় ভাঙা দেখা যায়। সেখানে তাকে নিবিড় পর্যাবেক্ষণে রাখা হয় তাকে। পাঁচদিন পর শনিবার তিনি মারা যান। সূত্র- এএফপি।