ব্যাগে মোড়ানো নবজাতকের লাশ

 
রাজধানীর বিমানবন্দর থানাধানী কাওলা থেকে নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কাওলার পুকুরপাড়ে ব্যাগে মোড়ানো অবস্থায় ঐ লাশ পড়েছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
বিমানবন্দর থানার ওসি শাহ আলম জানান, লাশ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। কে বা কারা লাশটি ফেলে গেছে তা তদন্ত চলছে।