টেলি সামাদ গুরুতর অসুস্থ

জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ গুরুতর অসুস্থ । তিনি এখন রাজধানীর স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)  ভর্তি রয়েছেন। গ্যাংরিনের চিকিত্সার জন্য মঙ্গলবার তার অস্ত্রোপচার করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
শুক্রবার সন্ধ্যায় হূদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে রাজধানীর ডির্ফাম হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে  স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে ডা. কামাল পাশার তত্ত্বাবধানে তার চিকিত্সা চলছে।
 টেলি সামাদের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি হূদরোগের পাশাপাশি কিডনি, স্নায়ু, ডায়াবেটিক ও পায়ে গ্যাংরিনসহ বহু ধরনের জটিলাতায় ভুগছেন। তিন মাস আগে যুক্তরাষ্ট্রে তার শরীরে প্রথম বাইপাস করা হয়েছিল।