বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল ধর্মের অনুভূতিতে আঘাত ও সরকারেরর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে আইনশৃঙ্খলা শান্তি বিঘ্নের প্রচেষ্টায় লিপ্ত থাকার অপরাধে মামলা হয়েছে। মঙ্গলবার আওয়ামী লীগ’র সহযোগী সংগঠন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক ঢাকার সিএমএম আদালতে এ মামলা করেন।
মঙ্গলবার যেকোন সময় মামলাটির আদেশ আদালত প্রদান করবে।
উল্লেখ্য, ১৪ অক্টোবর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়া অনুষ্ঠানে খালেদা জিয়া যে বক্তব্য দেন এরই পরিপ্রেক্ষিতে এ মামলা করা হয়।