কোবানিতে আবারো তীব্র লড়াই

 
দুই দিন অপোকৃত শান্ত থাকার পর সিরিয়ার শহর কোবানির উত্তর পাশে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে কুর্দি যোদ্ধাদের তীব্র লড়াই শুরু হয়েছে। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আইএস জঙ্গিরা কুর্দি যোদ্ধাদের ওপর হামলা চালালে এই লড়াই শুরু হয়। 
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সৈন্যরা জানিয়েছে, রবিবার ও সোমবার কোবানিতে আইএসদের লক্ষ্য করে ছয়টি বিমান হামলা চালানো হয়েছে। 
ইরাকি কুর্দি পেশমেরগা যোদ্ধাদের সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় লড়াই করার সুযোগ দিবে, তুরস্কের এমন ঘোষণার পরপরই কোবানিতে নতুন করে লড়াই শুরু হয়।
কুর্দি যোদ্ধারার কোবানি শহরটি দখলের চেষ্টারত আইএস জঙ্গিদের শহরের বিভিন্ন এলাকা থেকে হটিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইরাকের কুর্দি অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, তারা বাহিনী পাঠানোর প্রস্তুতি নিয়ে আছেন। কিন্তু এখনো কোনো নির্দেশ দেয়া হয়নি।